মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘বাংলা টাইগার ডিজিটাল’

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ‘বাংলা টাইগার ডিজিটাল’

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ০৯:৫০

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বুধবার (১১ মার্চ) রাতে ‘বাংলা টাইগার ডিজিটাল’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির সাথে সংযোগ বৃদ্ধি করার লক্ষে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা টাইগার ডিজিটাল’তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফী বিনতে শামস।

এই উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডটলাইনস’ হাইকমিশনের টেকনোলজী পার্টনার হিসেবে কাজ করছে।

প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রবাসীরা সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকুরির আবেদনসহ বিভিন্ন ধরণের সেবা পাবেন। এজন্য সেবাপ্রার্থীদের কোন অর্থ ব্যয় করতে হবে না।

হাইকমিশনার মো. গোলাম সারওয়ার স্বাগত বক্তব্যে প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে প্রবাসীদের সুবিধার্থে এটি ব্যবহারের পরামর্শ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজ মাশফী বিনতে শামস বলেন, এই প্ল্যাটফর্মটি প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষে জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উদাহরণ। হাইকমিশনের সময়োচিত উদ্যোগের ফলে বিপুল সংখ্যক প্রবাসী উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় হাইকমিশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলা টাইগার ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্মিত অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন হাইকমিশনের উপ-হাইকমিশনার ও মিনিস্টার মো. খোরশেদ এ খাস্তগির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading