করোনার নতুন ধরন দেশে ছড়ায়নি: আইইডিসিআর

করোনার নতুন ধরন দেশে ছড়ায়নি: আইইডিসিআর

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৪০

করোনাভাইরাসের নতুন যে ধরন আতঙ্ক ছড়াচ্ছে, তা বাংলাদেশে কয়েকজনের দেহে পাওয়া গেছে জানালেও এটা দেশে ছড়ায়নি বলছে আইইডিসিআর। যে ছয়জনের মধ্যে নতুন এই ধরনটি পাওয়া গেছে, তারা সবাই যুক্তরাজ্য থেকে এসেছিলেন।

বুধবার (১০ মার্চ) আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য ফেরতদের মধ্যে এখন পর্যন্ত ৫-৬ জনের মধ্যে নতুন ধরনটি পাওয়া গেছে। জানুয়ারির প্রথম দিকেই আমরা বেশ কয়েকটি ইউকে ভেরিয়েন্ট শনাক্ত করি। ওইগুলো যুক্তরাজ্যের যে ভেরিয়েন্ট তার হুবহু ছিল। পরবর্তী পর্যায়ে আরও কিছু কাজ হচ্ছে কাজ হচ্ছে, সিকোয়েন্সিং হলে আমরা জানাব।

করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর বহু বার রূপ বদল করেছে। এর মধ্যে যুক্তরাজ্যে পাওয়া একটি ধরন এখন দ্রুত ছড়াচ্ছে। এই ধরনটি বেশি প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে।

নতুন এই ধরনটি বাংলাদেশে এখনও ছড়াতে পারেনি বলে জানিয়ে ডা. আলমগীর বলেন, “কন্ট্রাক্ট ট্রেসিং করে দেখেছি, তাদের (আক্রান্তদের) সংস্পর্শে এসে কেউ আক্রান্ত হননি। এখন পর্যন্ত ইউকে স্ট্রেইন থেকে ছড়ানোর কোনো লক্ষণ, যেটা ইউকেতে স্প্রেডিং অনেক বেশি হচ্ছে, সেরকম কিছু আমরা বাংলাদেশে দেখিনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading