ঢাকাবাসীর কাছে তাপসের দুটি অনুরোধ

ঢাকাবাসীর কাছে তাপসের দুটি অনুরোধ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৪ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:৩০

ঢাকাবাসীর কাছে দুটি অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমি নগরবাসীর কাছে দুটি অনুরোধ করবো। একটি হলো, যেহেতু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই রাত ৮টার মধ্যে আপনারা সব ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান-পাট অবশ্যই বন্ধ করে দেবেন। এতে করোনার সংক্রমণ অনেকাংশেই কমে আসবে। দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আমরা যে খাল-জলাশয়গুলো পরিষ্কার করছি, আপনারা দয়া করে এসবে কোনো ধরনের বর্জ্য, ময়লা ফেলবেন না। যে পাম্প স্টেশনগুলো আমরা নিয়েছি, সেগুলো সচল করেছি ইতোমধ্যে। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আশা করছি, জলাবদ্ধতার বিষয়ে ঢাকাবাসীকে আগের চেয়ে সুফল দিতে পারবো।’

বুধবার (২৪ মার্চ) দুপুরে গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠে পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান।

মেয়র বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে। ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালন করে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবো। ’

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading