মহান স্বাধীনতা দিবস গুগলের ডুডলে

মহান স্বাধীনতা দিবস গুগলের ডুডলে

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ | আপডেট: ১০:১০

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ)। সার্চ ইঞ্জিন গুগল এ উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল দিয়েছে বিশ্বের জনপ্রিয়। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এই ডুডলটি চালু করেছে।

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

আজ সারাদিন গুগলে ঢুকলেই চোখে পড়বে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দন এই ডুডল। এতে কার্সর ধরলে বা ট্যাপ করলে উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২১’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading