ফিরছেন তামিম ইকবাল, সাথে হাসানও
উত্তরদক্ষিণ | শনিবার, ২৭ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:০৪
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে নিউ জিল্যান্ড থেকে ফিরে আসছেন হাসান মাহমুদও। পিঠের চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তরুণ এই পেসার।
ওয়ানডে সিরিজ শেষে তামিমের ফিরে আসা নিশ্চিত হয়েছিল আগেই। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি নিউ জিল্যান্ড সফরে যাওয়ার আগেই।
এদিকে হাসান মাহমুদ প্রথম ওয়ানডেতে খেললেও পিঠের অস্বস্তির কারণে খেলতে পারেননি পরের দুই ওয়ানডেতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন ২১ বছর বয়সী পেসার।
আগামী রাতে ঢাকায় পা রাখার কথা তামিম ইকবাল ও হাসান মাহমুদের।

