টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু টাইগারদের

টি-টোয়েন্টিতেও হার দিয়ে শুরু টাইগারদের

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১০:২৭

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬৬ রানে হেরে গেল বাংলাদেশ। হ্যামিল্টনে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২১০ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়। ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

৬৬ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। বড় রান তাড়ায় বাংলাদেশ পথ হারায় পাওয়ার প্লেতেই। পরের দিকের ব্যাটসম্যানরাও পারেননি দারুণ কিছু করতে।

ম্যাচ থেকে বোলিংয়ে বাংলাদেশের একমাত্র ইতিবাচক দিক অভিষিক্ত নাসুম আহমেদের পারফরম্যান্স। ব্যাটিংয়ে ভালো করতে পেরেছেন কেবল আফিফ হোসেন (৩৩ বলে ৪৫)। সাইফ অপরাজিত থাকেন ৩৪ বলে ৩৪ করে।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২১০/৩ (গাপটিল ৩৫, অ্যালেন ০, কনওয়ে ৯২, ইয়াং ৫৩, ফিলিপস ২৪*; নাসুম ৪-০-৩০-২, সাইফ ৪-০-৪৩-০, শরিফুল ৪-০-৫০-০, মুস্তাফিজ ৪-০-৪৮-০, মেহেদি ৪-০-৩৭-১)।

বাংলাদেশ:
২০ ওভারে ১৪৪/৮ (নাঈম ২৭, লিটন ৪, সৌম্য ৫, মিঠুন ৪, মাহমুদউল্লাহ ১১, আফিফ ৪৫, মেহেদি ০, সাইফ ৩৪, শরিফুল ৫, নাসুম ০; সাউদি ৪-০-৩৪-১, বেনেট ৪-০-২০-১, ফার্গুসন ৪-০-২৫-২, সোধি ৪-০-২৮-৪, চাপম্যান ১-০-৯-০, ফিলিপস ১-০-৫-০, মিচেল ২-০-২১-০)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading