হরতাল: রাজধানীতে গণপরিবহন চলছে

হরতাল: রাজধানীতে গণপরিবহন চলছে

উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১০:৫০

আজ রবিবার (২৮ মার্চ) চলছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীতে যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে গণপরিবহন কিছুটা কম থাকায় চাহিদা বেড়েছে রিকশা-সিএনজির। সব জায়গায়ই এসব পরিবহনের চলাচল বেশি দেখা গেছে। তাছাড়া সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায়, গাড়ির জন্য বিভিন্ন স্টপেজে অনেক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে।

অফিসগামী গোলাম সরওয়ার নামের একজন বলেন, হরতালের দিন হলেও গণপরিবহন চলছে, তবে কম। আর অনেক্ষণ পর পর গাড়ি পাওয়া গেলেও তাতে উঠতে অনেক বেগ পেতে হচ্ছে। কারণ অফিসগামী মানুষের ভীড়। ঠেলাঠেলি করে গাড়িতে উঠতে হচ্ছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে গত শুক্রবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘাতে প্রাণহানির প্রতিবাদে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। সকাল থেকে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া হরতালের সকালে রাজধানীতেও মিছিল করতে দেখা গেছে। তবে বড় কোনো সংঘাত বা গোলযোগের খবর পাওয়া যায়নি।

এদিকে হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading