লভ্যাংশ দেবে না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ | রবিবার, ২৮ মার্চ, ২০২১ | আপডেট: ১১:৫০
সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
শনিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।
আগামী ৬ মে সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে পদ্মা লাইফ টাওয়ারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল

