কাল পুঁজিবাজার বন্ধ থাকবে
উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৩:১২
আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। আজ (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পবিত্র শবে বরাত উপলক্ষে ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, বেসরকারিসহ আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
তবে বুধবার (৩১ মার্চ) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে

