শবে বরাতে নিষিদ্ধ পটকা-আতশবাজি

শবে বরাতে নিষিদ্ধ পটকা-আতশবাজি

উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ১৫:৪০

পবিত্রতা রক্ষার্থে ও সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য পবিত্র শবে বরাতের রাতে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (২৯ মার্চ) সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ অর্ডিন্যান্স (৭৬) এর ২৮ ধারার ক্ষমতা বলে পুলিশ কমিশনার মো. শহিদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবেবরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩০ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকর দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হলো। এই আদেশ যথাযথভাবে পালন করা না হলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading