৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশ

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশ

উত্তরদক্ষিণ | সোমবার, ২৯ মার্চ, ২০২১ | আপডেট: ২০:৪৫

৪২তম বিসিএস (বিশেষ) সহকারী সার্জন নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) পরীক্ষার ফল ঘোষণা করা হয়। পরীক্ষার ফল কর্মকমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাচ্ছে। তাছাড়া টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফলাফল জানা যাবে। ফল জানতে PSC 42 Registration Number লিখে 16222 তে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে Passed for Assistant Surgeon অথবা Failed হিসেবে ফলাফল পাওয়া যাবে।

পিএসসি সূত্রে জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৫৬৫ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading