৮টায় নয়, সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধ হবে বইমেলা

৮টায় নয়, সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধ হবে বইমেলা

উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৮:০০

হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা মেলা চলবে।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমির পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ জানিয়েছেন, রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় বন্ধ হবে।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে আজ থেকে বইমেলার সময় আরও দেড় ঘণ্টা কমানো হয়েছে। আজ(বুধবার) থেকে মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে শুরু করে মেলা চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading