৯ বছরের ছবি শেয়ার করে স্মৃতিকাতর ৯২ বছরের লতা
উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ১৭:৫৫
৯২ বছরে পা রেখেছেন ইন্ডিয়ান কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এজন্য মঙ্গলবার (৩০ মার্চ) নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে শেয়ার করলেন তার ৯ বছর বয়সের একটি ছবি। সেইসময় ছবিটি ব্যবহার করা হয়েছিল তার প্রথম ক্ল্যাসিক্যাল গানের অনুষ্ঠানের প্রচারের কাজে। ছবিতে ছোট্ট মেয়ে লতা পোজ দিয়েছেন মিষ্টি পনিটেলে।
লতা মঙ্গেশকর লিখেছেন, আজ আমার এক পরিচিত উপেন্দ্র ছিঁছোরে দার ফোন এসেছিল, উনি আমায় বলেন আমার প্রথম ক্লাসিক্যাল গানটি বাবার সঙ্গে গেয়েছিলাম ৯ সেপ্টেম্বর ১৯৩৮ সালে, সোলাপুরে। এই ছবিটি সেই সময় তোলা হয়েছিল গানের অনুষ্ঠানটির প্রচারের উদ্দেশ্যে। বিশ্বাস হয় না ৮৩ বছর পার হয়ে গেছে।
কিংবদন্তি শিল্পীর ছোট্টবেলার সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনরাও মুগ্ধ সেই ছবি দেখে।
লতা মঙ্গেশকর শুধু হিন্দি অথবা বাংলা ভাষা নয়, তামিল, তেলুগু, ওড়িয়া থেকে অসমিয়া অথবা উর্দু থেকে ইংরেজি সব ভাষার গানেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছেন। ভারতরত্ন ,পদ্মভূষণ ও পদ্মবিভূষণের মত একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। প্রবীণ শিল্পী আজও তার সুরেলা গলায় ইন্ডিয়ায় সঙ্গীতের অন্যতম স্তম্ভ। আজকাল সোশ্যাল মিডিয়াতেও বেশ ঝরঝরে লতা মঙ্গেশকর। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে মত প্রকাশের পাশাপাশি মাঝে মাঝেই চমকে দেন স্মৃতির অ্যালবাম থেকে কিছু মণি-মাণিক্য তুলে এনে। এমনি এক মুক্তের মতো ছবি দলের দিনে ইন্সটাগ্রামে শেয়ার করলেন শিল্পী।
এর কিছুদিন আগেই তার প্রথম রেডিও ডেব্যু এর কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন লতা।

