বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম সোনা জিতেছেন ইমতিয়াজ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস: প্রথম সোনা জিতেছেন ইমতিয়াজ

উত্তরদক্ষিণ | বুধবার, ৩১ মার্চ, ২০২১ | আপডেট: ২০:৪৫

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনার পদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সার মো. ইমতিয়াজ।

বুধবার (৩১ মার্চ) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসারের সাগর খানকে হারিয়ে সোনা জয় করেন ইমতিয়াজ।

একক ইভেন্টে প্রথম সোনা জয়ের পর ইমতিয়াজের দৃষ্টি টোকিও অলিম্পিকের বাছাইয়ে।

ইপি একক ইভেন্টে সোনা জয়ের উল্লাস করেন ইমতিয়াজ। এ ইভেন্টে রুপা জিতেছেন আনসারের সাগর খান। দুটি ব্রোঞ্জ জিতেছেন আনসারের শরিফুল ইসলাম ও বিজিবির আবদুর রহিম।

এ ফেন্সার বলেছেন, ‘বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। সামনেই টোকিও অলিম্পিকের বাছাই পর্ব হবে উজবেকিস্তানে। ফেডারেশন পাঠালে, আমি সেখানে যেতে চাই।’

ফেন্সিংয়ের খেলা মঙ্গলবার (৩০ মার্চ) শুরু হয়েছে, চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এ ডিসিপ্লিনের খেলাগুলো মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হচ্ছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading