সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল, ২০২১ | আপডেট: ১১:৩৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন। সাবেক চার দলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ বৃহস্পতিবার (১ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, “আমাদের দুজনেরই জ্বর, কাশি আছে, খাবারে রুচি নেই। কথা বলতে কষ্ট হয়।”

গত সোমবার খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার ফলাফল ‘পজিটিভ আসে। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে তাদের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন জানান। বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি দেশবাসীর কাছে বাবা-মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

৭৪ বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা-২ আসনের সাবেক সাংসদ। তিনি স্বাস্থ্য ছাড়াও বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিএনপির আমলে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতাও করেছেন। -বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading