বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে অ্যানিমেটেড মুভি ‘মুজিব আমার পিতা’
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৬:১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে অ্যানিমেটেড মুভি ‘মুজিব আমার পিতা’। ‘মুজিব আমার পিতা’ নামে ৫০ মিনিট দৈর্ঘের পূর্ণ অ্যানিমেটেড মুভি তৈরির কাজ প্রায় শেষ বলে জানা গেছে।
এ ব্যাপারে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর প্রিয় গান নিয়ে এই মুভি তৈরি করছে সরকারের আইসিটি বিভাগ। কাজ প্রায় শেষ। এখন ফাইন টিউন চলছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশে লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম চালু হলেও আইসিটি বিভাগের উদ্যোগ থেমে যায়নি। একটার পর একটা কাজ চলছে বলে জানিয়েছেন বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে সরকারের আইসিটি বিভাগ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে— ওয়েবসাইট, অ্যাপ তৈরি, ১০০ ঘণ্টা অতিরিক্ত কাজ করা, অ্যানিমেটেড মুভি নির্মাণ, ভার্চুয়াল রিয়েলিটি তৈরি, ওয়েব সিরিজ নির্মাণ, কনসার্ট ফর বাংলাদেশ, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ইত্যাদি উদ্যোগ। এসব উদ্যোগের কিছু কাজ শেষ হয়েছে,আর কিছু কাজ চলছে। আগামীতেও উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন প্রকল্পের।

