হাসপাতালে ভর্তি শচিন টেন্ডুলকার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৬:২৫
করোনায় আক্রান্ত হওয়ার ৭ দিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন শচিন টেন্ডুলকার। এক টুইট বার্তায় শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান তিনি। আশা করছেন কয়েকদিনের মধ্যেই বাড়ি ফেরার।
স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়ার ব্যাটিং কিংবদন্তি।
গত শনিবার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন টেন্ডুলকার। ইন্ডিয়ার রায়পুরে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে ফিরে মৃদু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান।
গত কয়েকদিন নিজ বাসায় কোয়ারেন্টিনে ছিলেন আগামী ২৪ এপ্রিল ৪৮ বছর পূর্ণ করতে যাওয়া টেন্ডুলকার।

