বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো ব্রিটেন
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৬:৪৫
বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন। শুক্রবার (২ এপ্রিল) ব্রিটেনের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী ৯ এপ্রিল ভোর ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে।
এদিকে বাংলাদেশ আগামীকাল শনিবার (৩ এপ্রিল) থেকে ব্রিটেন বাদে ইউরোপের দেশগুলো থেকে যাত্রী পরবিহনে নিষেধাজ্ঞা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটেনকে রক্ষা করতে বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়াকে লাল তালিকা ভুক্ত করা হয়েছে। তবে ব্রিটিশ, আইরিশ ও বাংলাদেশে ছাড়া অন্য দেশের নাগরিকরা বাংলাদেশ থেকে ব্রিটেন যেতে পারবেন। সেক্ষত্রে তাদের দেশটির সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।

