নিজ বাসায় পরিবারসহ আগুন নেভানোর মহড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ বাসায় পরিবারসহ আগুন নেভানোর মহড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১ | আপডেট: ১৭:০০

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাথমিক করণীয়গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (০২ এপ্রিল) সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়।

মহড়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নি নির্বাপণের প্রাথমিক ধারণাগুলো সবারই জানা থাকা উচিত।

জনসংযোগ কর্মকর্তা শরীফ বলেন, বহনযোগ্য অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতিসহ আগুন নেভানোর বিভিন্ন কায়দা ও সচেতনতার প্রশিক্ষণ ছিল দুই ঘণ্টার এই মহড়ায়।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এই মহড়া পরিচালনা করে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading