২৬ মার্চকে ওয়াশিংটনে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা
উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১২:০৭
২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছেন ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার।
আমেরিকায় বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেয়র বাংলাদেশের সরকারও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

মেয়র বাউসার স্বাক্ষরিত এক ঘোষণাপত্রে বলা হয় বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল সেটি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং রূপান্তরিত হচ্ছে।

