‘বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের একটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’

‘বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের একটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ’
ব্রুনাইয়ে নিযুক্ত ভারতের হাইকমিশনার আজানেষ কুমার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ০৯:৫৫

ব্রুনাইয়ে নিযুক্ত ভারতের হাইকমিশনার আজানেষ কুমার বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে দেওয়া ঐতিহাসিক ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি ভাষণ।

বুধবার (২১ এপ্রিল) ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে বঙ্গবন্ধু লেকচার সিরিজের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে ভারতীয় হাইকমিশনার ‘৫০ বছরের বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক বক্তৃতায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

আজানেষ কুমার বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন বৈশ্বিক নেতা। ঐতিহাসিক ৭ ই মার্চে দেওয়া বঙ্গবন্ধুর অলিখিত বক্তব্য বিশ্বের শ্রেষ্ঠ বক্তব্যের সমপর্যায়ভুক্ত।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের সুদৃঢ় বন্ধন। মহান নেতা বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের শেকল থেকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার প্রধান বক্তাকে অনুষ্ঠানে তার জ্ঞানগর্ভ বক্তব্য ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম সম্মান প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের, বিশেষ করে ভারতীয় নাগরিকদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলে যাবে না।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। স্মারক বক্তৃতা শেষে তিনি প্রধান বক্তার হাতে একটি সম্মানা ক্রেস্ট তুলে দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading