ইকার্দির হ্যাটট্রিকে পিএসজি ফ্রেঞ্চ কাপের সেমিতে

ইকার্দির হ্যাটট্রিকে পিএসজি ফ্রেঞ্চ কাপের সেমিতে
ইকার্দি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | আপডেট ১০:১৫

মাউরো ইকার্দির হ্যাটট্রিক, নেইমারের এক গোল আর একটি আত্মঘাতি গোলে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে অ্যাঞ্জার্সকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত প্যারিস সেইন্ট জার্মেইর।

ম্যাচের ৯ম মিনিটের মাথায় ইকার্দির দারুণ গোলে এগিয়ে যায় পিঁএসজি। ডি বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেয়।

এরপর ম্যাচের ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির। এবারে অবশ্য অ্যাঞ্জার্সের আত্মঘাতি গোলে লিড দ্বিগুণ হয়ে প্যারিসিয়ানদের। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নেইমাররা।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করে। ৬৫তম মিনিটে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন নেইমার। আর মিনিট তিনেক পর দ্বিতীয় গোল করেন ইকার্দি।

শেষ দিকে ৯০তম মিনিটে ইকার্দি আর একটি গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেয়। সেই সাথে দলের ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading