রবিবার থেকে দোকানপাট-শপিংমল-মার্কেট খোলা

রবিবার থেকে দোকানপাট-শপিংমল-মার্কেট খোলা
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ১২:৩৭

আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে সব দোকান-শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারী প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ নির্দেশনা জারি করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন

দোকানপাট, বিপনীবিতান খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এর আগে মার্কেট, দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এদিকে, গত ১৪ এপ্রিল থেকে জারি করা কঠোর লকডাউন আগামী ২৭ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading