২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ১৭:০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এক দিনে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৮ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১০ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২৯ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৯৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৮টি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনায় ৯৮ জনের মৃত্যু হয়েছিল এবং ৪ হাজার ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading