বাহাউদ্দীন নাছিমের শ্বাশুড়ীর মৃত্যুতে আমরা ক’জন মুজিবসেনা’র শোক

বাহাউদ্দীন নাছিমের শ্বাশুড়ীর মৃত্যুতে আমরা ক’জন মুজিবসেনা’র শোক
আমরা ক'জন মুজিব সেনা'র সদস্য সভা পরিচালনা সাইদ আহমেদ বাবু ও সদস্য সমন্বয়কারী সৈয়দ আবু তোহা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট ২১:৫৪

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমের শাশুড়ী ও স্ত্রী ডাঃ সুলতানা শামীমা চৌধুরী রিতা’র মা আনোয়ারা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা ক’জন মুজিব সেনা”। সংগঠনের পক্ষে সদস্য সভা-পরিচালনা সাইদ আহমেদ বাবু ও সদস্য-সমন্বয়কারী সৈয়দ আবু তোহা এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাহাউদ্দিন নাছিমের শ্বাশুড়ি আনোয়ারা চৌধুরী (বাম থেকে ১ম)

আনোয়ারা চৌধুরী বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১০ঃ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading