বিশ্বে করোনাক্রান্ত ১৪ কোটি ৫২ লাখ ছাড়াল

বিশ্বে করোনাক্রান্ত ১৪ কোটি ৫২ লাখ ছাড়াল

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১১:০০

কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখ ৮৩ হাজার ৪৪০ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৮৮৫ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ মার্কিন আমেরিকা এ পর্যন্ত ৩ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭১ হাজার ১৯৭ জন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৪১৬ জনের। মেক্সিকো মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ৫০৪ জন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading