টপটেন লুজারের শীর্ষে যমুনা ব্যাংক

টপটেন লুজারের শীর্ষে যমুনা ব্যাংক

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ১১:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.৭০ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা দেখা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ হাজার ৬০০ টাকা। খুলনা পাওয়ার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.২৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৮ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিং শাইন টেক্সটাইল, এম.এল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading