ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ

ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ
ইবনে সিনা

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট ২১:০০

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৪ এপ্রিল) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

জানা যায়, হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) সমন্বিতভাবে ইবনে সিনার শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৯২ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯ টাকা ৬৩ পয়সা ছিল।

তিন প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) এককভাবে ইবনে সিনার শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ১৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯ টাকা ৬৩ পয়সা ছিল।

হিসাববছরের তৃতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS/Standalone EPS) হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে একক ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা। সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪ টাকা ১৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ৯ টাকা ৫৪ পয়সা ছিল।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading