‘সর্বশক্তিমান আল্লাহ এই রমজানে আমাদের রোজা কবুল করুন’

‘সর্বশক্তিমান আল্লাহ এই রমজানে আমাদের রোজা কবুল করুন’

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | আপডেট ০২:০০

প্রতি বছর নিয়মিত রোজা রাখেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অন্যান্য বছর রোজা রেখেই ক্যামেরার সামনে দাঁড়াতেন তিনি। দিন-রাত কাজ করতে হতো ঈদের আগে। ঈদে শাকিব খানের সিনেমা মানেই ছিল বিশেষ কিছু। কারণ সিনেমার বাজার অনেকটা একাই সামলাতেন তিনি। কিন্তু এ বছর করোনার কারণে বদলে গেছে পরিস্থিতি।

শাকিব খান আজ (২৪ এপ্রিল) ফেইসবুক পেজে লিখেছেন: ‘সর্বশক্তিমান আল্লাহ এই রমজানে আমাদের রোজা কবুল করুন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শেষ করে ঢাকা ফিরেছেন শাকিব খান। গত ৭ এপ্রিল থেকে এ অভিনেতার ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading