হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত: ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত: ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বাবুনগরী

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | আপডেট ০৯:০০

জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে হেফাজতে ইসলামের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টা পরই সংগঠনটি একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। আহ্বায়ক কমিটিরও প্রধান হয়েছেন বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরী।

রবিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে এক ভিডিও বার্তায় ৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন আহবায়ক কমিটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

নতুন এই আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির অন্য দুই সদস্য হলেন- মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, “চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হলো”।

সদস্য সচিব মি. জিহাদি ভিডিও বার্তায় বলেছেন, এই আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের যাবতীয় কর্মসূচী পরিচালিত হবে।

সংগঠনের লিখিত বিবৃতিতে আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা তিন জন উল্লেখ করা হলেও মি. জিহাদি তার ভিডিও বার্তায় সদস্যের সংখ্যা ৫ জন বলে উল্লেখ করেছেন। বাকী দুজন সদস্যের নাম তিনি উল্লেখ করেন, সালাউদ্দিন নানুপুরি এবং মিজানুর রহমান চৌধুরী।

এদের দুজনকেই অরাজনৈতিক সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন মি. জিহাদি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading