সূচকের মিশ্রাবস্থায় লেনদেনের সমাপ্তি

সূচকের মিশ্রাবস্থায় লেনদেনের সমাপ্তি

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ১৪:০০

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। ডিএসইতে এক হাজার ১৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসইতে আগের দিন থেকে ২৩১ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৯৪০ কোটি ৩২ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অপর বাজার অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৬ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সিএসইতে মোট ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading