ভ্যাকসিন নিয়ে সরকারের পরিকল্পনা আরো স্পষ্ট করতে হবে: জি.এম. কাদের

ভ্যাকসিন নিয়ে সরকারের পরিকল্পনা আরো স্পষ্ট করতে হবে: জি.এম. কাদের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট ২১:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, করোনা টিকা নিয়ে সরকারের পরিকল্পনা আরো স্পষ্ট করতে হবে। রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন আমদানি ও যৌথ উৎপাদনের পাশাপাশি ইন্ডিয়া থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানিতে প্রচেষ্টা থাকতে হবে বাংলাদেশের।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেন বিরোধী দলীয় এ নেতা।

জি.এম. কাদের বলেন, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনো কয়েক লাখ মানুষ অস্থিরতার সাথে অপেক্ষা করছেন। বিকল্প উৎস না রেখে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।

তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরে গ্লোব বায়েটেক এর বঙ্গভ্যাক্স-কে সর্বাত্মক সহযোগিতা দেয়া হলে এ মুহুর্তে দেশীয় উৎস থেকে তৈরি টিকা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকতো। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা এখনো নেয়া যায়। করোনা টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা সেটা স্পষ্ট নয়। টিকার বিষয়ে জনগণকে বিস্তারিত জানানো উচিত।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading