সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে: বেড়েছে ১৩ খাতে

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৭ খাতে: বেড়েছে ১৩ খাতে

উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ১১:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫ থেকে ২৯ এপ্রিল) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে মাত্র ৭ খাতে। অন্যদিকে দর বেড়েছে ১৩ খাতে।

সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি দর কমেছে ৩.৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৮ শতাংশ, কাগজ খাতে ১.৮ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৮, সিরামিক খাতে দশমিক ৭ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৪ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৩ শতাংশ দর কমেছে।

সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ৮.৪ শতাংশ দর বেড়েছে। এরপরে সিমেন্ট খাতে ৫.৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ৫.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৩.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ১.৩ শতাংশ, বিবিধ খাতে ১ শতাংশ, বস্ত্র ও ফার্মা খাতে দশমিক ৯ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৮ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading