করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ২০:০০
বগুড়ায় করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেছে বগুড়া জেলা প্রশাসন।
শনিবার (০১ মে) বেলা ১১ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
এসময় বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে ২০ জন করে মোট ৪২০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছয়কেজি চাল, আধাকেজি ডাল, আধাকেজি তেল, আধাকেজি ছোলা, আধাকেজি লবন, ২০০ গ্রাম সেমাই, আধাকেজি চিনি ও সাবান রয়েছে।

