তারুণ্যের মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ডিজিটাল ইকোনমি গড়তে হবে: পলক

তারুণ্যের মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ডিজিটাল ইকোনমি গড়তে হবে: পলক

উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ২১:০০

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (০১ মে) আইসশ্যালের ‘ সুযোগ’প্লাটফর্মের উদ্ভোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রশিক্ষণ, ফান্ডিংসহ বিভিন œসুযোগ সুবিধা প্রদান করছে।
মেধা সম্পদকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ কওে তিনি বলেন, দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এই সেন্টারের মাধ্যমে এসএসসিএবংএইচএসসি পাস করা শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ কওে নিজেদের মেধা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে।

আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারিত্বে বিশ্বাস করে উল্লেখ কওে প্রতিমন্ত্রী বলেন, প্রাইভেট-পাবলিকপার্টনার শিপের ভিত্তিতে নতুন নতুন উদ্যোগকে আমরা সফল করতে চাই। সরকার, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বয়ে অনেক বড় বড় উদ্যোগ সফল করতে চাই।
পলক বলেন, বর্তমানে দেশের সাড়ে এগারো কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসেও তারা নিজেদের উৎপাদিতপণ্য বিক্রয় করতে পারছেন।

তিনি আরো বলেন, তরুণদের জন্য শ্রমবাজাওে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আইসশ্যালের‘সুযোগ’ডিজিটাল প্লাটফর্ম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টও আফতাবুল ইসলাম, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, বিআইডিএসের সিনিয়ররিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ ও আইসশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান।
পওে প্রতিমন্ত্রী‘সুযোগ’প্লাটফর্মের উদ্ভোধন করেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading