দিল্লিতে বেড়েই চলেছে অক্সিজেন সংকট: ১২ জনের মৃত্যু

দিল্লিতে বেড়েই চলেছে অক্সিজেন সংকট: ১২  জনের মৃত্যু

উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ২২:৩০

ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে দিন-দিন বেড়েই চলেছে অক্সিজেন সংকট। গত সপ্তাহে দু’টি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে থাকা ৫০ করোনা রোগী অক্সিজেন সংকটের কারণে মারা যায়। এবার দিল্লির অন্যতম আধুনিক একটি হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে মারা গেল ১২ জন রোগী।

দিল্লির বাতরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে তাদের অক্সিজেন ঘাটতি দেখা দেয়। দুপুরে এবং বিকালে দু’টি অক্সিজেন ট্যাংকার এসে পৌঁছায়। কিন্তু এরই মধ্যে ১ ঘণ্টা ২০ মিনিট হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ না থাকায় ১২ জন করোনা রোগী প্রাণ হারায়। মৃতদের অধিকাংশই লাইফ সাপোর্ট ছিলেন।

উল্লেখ্য, নিহতদের মধ্যে চিকিৎসক আর কে হিমথানি’ও ছিলেন, যিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের চিকিৎসাধীন প্রায় ২০০ রোগী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানায় হাসপাতালটির মুখপাত্র।

শনিবার সকাল পর্যন্ত ভারত ৪ লাখের অধিক করোনা রোগী শনাক্ত হয়। এর আগে গত ৯ দিনে প্রতিদিন নতুন শনাক্তের সংখ্যা ছিল ৩ লাখের মতো।

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ২৫ জন রোগী প্রাণ হারায়। অপরদিকে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির স্বনামধন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে মারা যায় আরও ২৫ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading