করোনায় ১৭২০ ক্রিকেটারকে বিসিবির দুই কোটি টাকা প্রণোদনা

করোনায় ১৭২০ ক্রিকেটারকে বিসিবির দুই কোটি টাকা প্রণোদনা

উত্তরদক্ষিণ |শনিবার, ০১ মে ২০২১ | আপডেট ২৩:০০

কোভিড-১৯ মহামারীজনিত কারণে দেশের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৭২০ পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য দুই কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও বিসিবির এই সহায়তার জন্য যোগ্য হবেন।

মহামারীর কারণে ঘরোয়া ক্রিকেট বন্ধ হওয়ায় ক্রিকেটারদের সহায়তার লক্ষ্যে বিসিবির সভাপতি নাজমুল হাসানের পরিকল্পনায় বোর্ডের এই উদ্যোগে ১ হাজার ৪৩২ জন পুরুষ ও ২৮৮ জন নারী ক্রিকেটার এই প্রণোদনার অর্ন্তভুক্ত হবেন।

ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ, অনূর্ধ্ব-১৯, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার বিভাগসহ বিভিন্ন জেলা এবং ঘরোয়া ইভেন্টের সাথে জড়িত ক্রিকেটারদের এই সহযোগিতা পাওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading