ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৬২ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে ৩২ কোম্পানির ৬২ কোটি টাকা লেনদেন

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৬:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, রবিবার (০২ মে) কোম্পানিগুলোর মোট ৯৫ লাখ ৫০ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ২২ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে। রিলায়েন্স ইন্স্যুরেন্স ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ইসলামিক ফিন্যান্স, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, ন্যাশনাল ফিড মিল, নিটল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, শাহজালাল ইসলামী ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading