নন্দীগ্রাম আসন: নাটকীয়তায় চলছে মমতার-শুভেন্দুর লড়াই

নন্দীগ্রাম আসন: নাটকীয়তায় চলছে মমতার-শুভেন্দুর লড়াই
মমতা ব্যানার্জি

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৭:০০

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে। তবে সমস্যা হয়েছিলো মমতা ব্যানার্জির আসন নিয়ে। সকালের দিকে গণনায় শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। দুপুরের আগে দুই প্রার্থীর ভোটের ব্যবধান আট হাজারে পৌঁছে যায়। তবে এরপরই ব্যবধান কমে এক লাফে চার হাজারে নেমে আসে। দুপুরের পর থেকে এগিয়ে যেতে শুরু করে মমতার শিবির। বিকেলে ১৭ রাউন্ডের গণনা শুরুর পর ৬০০ ভোটে এগিয়ে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি লিখেছেন, ‘বাংলা জয়ের জন্য দিদিকে অভিনন্দন, মুখ্যমন্ত্রী পদে পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে।’

গত বছর ডিসেম্বরের মাঝামাঝি বিজেপিতে যোগ দেন রাজনীতিতে মমতার হাতে গড়া শুভেন্দু অধিকারী। তারপর মমতা ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান তিনি। সেই তুলনায় তৃণমূল অনেকটাই স্তিমিত ছিল। তবে অধিকারীদের সঙ্গে সম্পর্কের শেষ পেরেক পোতেন মমতাই। নন্দীগ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেন, সেখান থেকেই ভোটে লড়বেন তিনি। ১০ মার্চ আনুষ্ঠানিক ভাবে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা। ওই দিনই নন্দীগ্রামে আক্রান্ত হন মমতা। পায়ে আঘাত পান। তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে বিরোধ চরমে ওঠে।

১২ মার্চ নন্দীগ্রাম থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তার পর থেকে বিজেপি-র হেভিওয়েট নেতারা শুভেন্দুর হয়ে সেখানে সভা করে এসেছেন। সেই তুলনায় নন্দীগ্রামে তৃণমূলের সভা ছিল মমতা-সর্বস্বই। এমনকি ১ এপ্রিল নন্দীগ্রামে যে দিন ভোটগ্রহণ, সেদিন সেখানে থাকলেও, শুভেন্দুর মতো সকাল থেকে বুথে বুথে ঘুরতে দেখা যায়নি তাঁকে। বরং দুপুরে বয়ালে ঝামেলার খবর পেয়ে প্রথম বাইরে বেরোন মমতা। বয়ালে তাঁকে দেখএ আবেগের বাঁধ ভাঙে স্থানীয়দের। বিজেপি ভোটলুট করছে বলে তাকে জানান গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখতে দুই ঘণ্টা বুথের ভিতর বসেছিলেন মমতা। সেই সময় তাঁকে তাচ্ছিল্য করে শুভেন্দু বলেন, ‘খেলা তো হয়ে গিয়েছে। ৮০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। এখন আর কী করবেন।’

এছাড়াও নন্দীগ্রামে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‌মাননীয়াকে হাফ লাখ ভোটে হারাব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ট্যাম্প তৈরি করে রাখুন।’‌

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading