২৪ ঘণ্টায় মৃত্যু ৬৯: শনাক্ত ১৩৫৯

২৪ ঘণ্টায় মৃত্যু ৬৯: শনাক্ত ১৩৫৯

উত্তরদক্ষিণ| রবিবার, ০২ মে ২০২১ | আপডেট ১৭:৩০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশে মারা গেছেন ৬৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫৭৯ জন।

রবিবার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৯ জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একিদেন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, খুলনায় ৫, বরিশালে ৭, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ২৫ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত এ ভাইরাসে মোট মারা যাওয়া ১১ হাজার ৫৭৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৪৩৪ জন এবং নারী ৩ হাজার ১৪৫ জন।

এর আগে শনিবার (১ মে) দেশে করোনায় ৬০ জন মারা যান, শনাক্ত হয় ১ হাজার ৪৫২ জন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading