টানা ৮ কার্যদিবস উত্থানের পর পতন: লেনদেন ১৭৮০ কোটি টাকা ছাড়িয়েছে

টানা ৮ কার্যদিবস উত্থানের পর পতন: লেনদেন ১৭৮০ কোটি টাকা ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১৮ মে ২০২১| আপডেট ১৫:০৫

শেয়ারবাজারে টানা আট কার্যদিবস উত্থানের পর পতন হয়েছে আজ মঙ্গলবার (১৮ মে)। এছাড়াও ঈদুল ফিতরের পরবর্তী দুই কার্যদিবস উত্থান হলেও তৃতীয় কার্যদিবসে পতন হয়েছে।

সূত্রে জানা গেছে, এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ১৭ শত কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ ৩৬৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৩টির বা ২৮.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২১৫টির বা ৫৮.৯০ শতাংশের এবং বাকি ৪৭টির বা ১২.৮৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে ১ হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৫ কোটি ১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার।

এছাড়াও আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২৯.২৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮১.১৩ পয়েন্টে এবং ২ হাজার ১৯৪.৭৯ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৪.১৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading