পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার

পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৬:৫৫

টাঙ্গাইলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তরপাশের একটি পুকুর থেকে সহোদর দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মে) টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন এ তথ্য জানান। তারা হলো টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মণ্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া বলেন, ‘শিশু দু’টি তাদের বাবার সঙ্গে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। আজ শনিবার দুপুরে আত্মীয়’র বাড়ির পাশের একটি পুকুরে ওই দুই শিশুর লাশ ভেসে উঠে। স্থানীয়রা পানি থেকে লাশ দুটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’

ওসি মীর মোশাররফ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading