মারা গেলেন ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ’র বাবা
উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৭:০৫
বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ’র বাবা ও রংপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু মারা গেছেন।
শনিবার (২২ মে) ভোর ৫টায় ১০ মিনিটে নিজ জেলা রংপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্রিকেটার শুভ তার অফিসিয়াল ফেসবুক পেজে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ বাবার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে ফেসবুক পেজে লেখেন, ‘আমার পিতা রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু আজ ভোর ৫.১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর রংপুর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম (বড়) মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এবং দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে। ইন শাহ আল্লাহ।’

