খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ ইনস্যুরেন্স
উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৭:২৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৭.৫ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
সূত্রে জানা গেছে, ব্যাংক খাতে ১৭.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১২.৪ শতাংশ করে লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে বস্ত্র খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৬.৩ শতাংশ, আর্থিক খাতে ৫.৮ শতাংশ, ফার্মা ও প্রকৌশল খাতে ৫.৭ শতাংশ, খাদ্য খাতে ৩.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৪ শতাংশ, আইটি ও টেলিকমিউনিকেশন খাতে ৩.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২ শতাংশ, সিমেন্ট খাতে ১.৮ শতাংশ, জীবন বিমা খাতে ১.৭ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭ শতাংশ, ট্রাভেল খাতে ১ শতাংশ, কাগজ খাতে ১ শতাংশ ও পাট খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

