বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেফতার
উত্তরদক্ষিণ| শনিবার, ২২ মে ২০২১| আপডেট ১৭:৪১
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২২ মে) র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে (২১ মে) হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

