শঙ্কা কাটিয়ে মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

শঙ্কা কাটিয়ে মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১২:২৫

সকালে শ্রীলঙ্কা দলের কোচসহ তিনজন করোনা পজিটিভের দুঃসংবাদ পাওয়া যায়। তবে দ্বিতীয় টেস্টে একজন পজিটিভ ও বাকিরা নেগেটিভ আসে। সকালে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিলেও সব শঙ্কা কাটিয়ে মাঠে এসেছে দুই দল।

রবিবার (২৩ মে) সাড়ে ১১টার ক্রিকেটারর মাঠে এসেই নেমে পড়েন গা গরম করতে। আলাদাভাবে ব্যাটিং-বোলিং করছেন মুশফিক-সাকিবরা।

দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ১টায়। টস হবে দুপুর সাড়ে ১২টায়।

ম্যাচের আগের দিন করা করোনা টেস্টে অতিথি দলের তিনজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্ত হন বোলিং কোচ চামিন্দা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা-শিরান ফার্নান্দো। তবে দ্বিতীয় পরীক্ষায় শুধু পজিটিভ আসে শিরান ফার্নান্দো। তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading