১৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন: শীর্ষে বেক্সিমকো

১৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন: শীর্ষে বেক্সিমকো

উত্তরদক্ষিণ | রবিবার, ২৩ মে ২০২১ | আপডেট ১৬:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৩ মে) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট ১৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কোম্পানিটি মোট ১ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৯২৬টি শেয়ার হাতবদল করেছে।

প্রাইম ব্যাংক লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৪৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৫২ লাখ টাকা। সাইফ পাওয়ারটেক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৯৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৭ কোটি ৫৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, লংকাবাংলা ফিন্যান্স, এবি ব্যাংক ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading