তাওফিকা ফুডসের পর্ষদ সভা ৩০ মে
উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৩:৪৫
তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রোস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ মে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

