আইপিএল স্থগিত হওয়ায় ইন্ডিয়ার লাভ হয়েছে: টেইলর
উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৩:৩৫
করোনা মহামারীর কারণে আইপিএল স্থগিত করতে বাধ্য হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ক্রিকেটীয় ক্ষতি, আর্থিক লোকসানের হিসাব-নিকাশ চলছে তাদের মধ্যে। তবে নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের মতে, এই টুর্নামেন্ট স্থগিত হওয়ায় একটি দিক থেকে ভালো হয়েছে ইন্ডিয়ার জন্য। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বেশি প্রস্তুতি নিতে পারছেন বিরাট কোহলিরা!
আইপিএল স্থগিত হওয়ায় আপাতত এখন তাদের সব পরিকল্পনা টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘিরেই। প্রস্তুতির জন্য আগের চেয়ে বেশি সময় পাচ্ছেন তারা।গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এটিই তুলে ধরলেন রস টেইলর। টেইলর মনে করেন আগেভাগে আইপিএল বন্ধ হওয়ায় এখানকার ক্রিকেটরদের প্রস্তুতি আরও গোছানো হবে।
নিউ জিল্যান্ডই প্রস্তুতিতে অবশ্য ইন্ডিয়ার চেয়ে অনেক অংশে এগিয়ে থাকবে । ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। ইন্ডিয়ার চেয়ে ইংল্যান্ডে অনেক বেশি সময়ও কাটাচ্ছেন তারা। এর পরও ইন্ডিয়ার চ্যালেঞ্জ কঠিন হবে মনে করছেন রস টেইলর।
ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজ শুরু ২ জুন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১৮ জুন থেকে, সাউথ্যাম্পটনে।

