ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ৫৫ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৩৬ কোম্পানির ৫৫ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ | সোমবার, ২৪ মে ২০২১ | আপডেট ১৬:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ মে) ব্লক মার্কেটে মোট ৩৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৯২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ৪৬ লাখ টাকা।

প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে । কোম্পানিটি ২২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আইডিএলসি ফিন্যান্স ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড,সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স,ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইডিএলসি, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, পিএফ ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, , সাইফ পাওয়ারটেক, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading